ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া প্রমোশন বা ব্র্যান্ডিংয়ে নূন্যতম ১-২ বছরের অভিজ্ঞতা।
কুড়িগ্রাম জেলা, এর ভাষা, সংস্কৃতি এবং ভৌগোলিক এলাকা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা আবশ্যক।
সহজ, সাবলীল এবং আকর্ষণীয় বাংলা/ইংরেজী কন্টেন্ট লেখার দক্ষতা।
লোকাল কমিউনিটি বিল্ডিং এবং মেম্বার এনগেজমেন্টে পারদর্শী।
About Us
টিপটপ কুড়িগ্রাম হলো কুড়িগ্রাম জেলার মানুষের জন্য তৈরি একটি আধুনিক, মোবাইল-বান্ধব ও দ্বিভাষিক (Bilingual) পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য—স্থানীয় তথ্য, কেনাবেচা, চাকরি, টিউশন, সর্বশেষ খবর এবং নাগরিক সমস্যা (Citizen Wall) এক জায়গায় নিয়ে আসা। কুড়িগ্রামের মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করতে এবং এই প্ল্যাটফর্মকে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা একজন দক্ষ ও উদ্যমী Digital Marketer খুঁজছি।
দায়িত্বসমূহ
দায়িত্বসমূহ
Social Media Management: ফেসবুক গ্রুপ, পেজ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় "টিপটপ কুড়িগ্রাম"-এর নিয়মিত প্রচারণা চালানো এবং লোকাল কমিউনিটির সাথে এনগেজমেন্ট বাড়ানো।
Content Creation: প্ল্যাটফর্মের বিভিন্ন ফিচার (যেমন: চাকরি, বাসা ভাড়া, কেনাবেচা, সিটিজেন ওয়াল) নিয়ে আকর্ষণীয় বাংলা কনটেন্ট, ব্যানার আইডিয়া তৈরি করা।
Hyperlocal Marketing: কুড়িগ্রামের স্থানীয় ফেসবুক গ্রুপ, ইনফ্লুয়েন্সার এবং ছাত্র-শিক্ষক কমিউনিটির সাথে নেটওয়ার্কিং করা এবং প্ল্যাটফর্মের ইউজার বেজ বাড়ানো।
User Acquisition: প্ল্যাটফর্মে যাতে সাধারণ মানুষ বেশি বেশি টিউটর, চাকরি বা কেনাবেচার পোস্ট করে, তার জন্য ক্রিয়েটিভ ক্যাম্পেইন ডিজাইন করা।
Feedback & Analysis: প্ল্যাটফর্মের অ্যালগরিদম কীভাবে কাজ করছে যেমন: সর্বোচ্চ এনগেজড পোস্ট, জায়গা বা প্রতিষ্ঠান সামনে আসা, কিভাবে প্রোফাইল এনরিচ করতে হয়, কিভাবে ভুল লিখলে সঠিক সাজেশন আসে ইত্যাদি বুঝে তা সাধারণ মানুষকে সহজ ভাষায় বুঝিয়ে বুস্ট করা।
সুবিধাসমূহ
Benefits
একটি সম্ভাবনাময় লোকাল স্টার্টআপের শুরুর দিকের গুরুত্বপূর্ণ সদস্য হওয়ার সুযোগ।
কাজের পারফরম্যান্সের ওপর বোনাস বা ইনসেনটিভ।
নমনীয় কাজের পরিবেশ (Flexible working hours)।
আবেদন পদ্ধতি
আপনার সিভি এবং পূর্বের কাজের পোর্টফোলিও (যদি থাকে) পাঠিয়ে দিন, এখানে এপ্লাই করুন।