টিপটপ ডিভিশন একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ইকোসিস্টেম, যেখানে স্থানীয় তথ্য, সুযোগ, সেবা, খবর এবং মানুষের মতামতকে একটি নির্ভরযোগ্য জায়গায় একত্রিত করা হয়েছে।
বর্তমানে আমরা শুধু রংপুর বিভাগ এবং ঢাকা নিয়ে কাজ করছি, ধীরে ধীরে সারা বাংলাদেশ আওতাভুক্ত হয়ে যাবে। তবে বর্তমানে যেকোন জেলার বাসিন্দা এখানে যেকোন তথ্য (বাইসেল, জব, সিটিজেন ওয়াল ইত্যাদিতে) যোগ করতে পারেন। শুধুমাত্র প্রোফাইল তৈরীর সময় এবং সিটিজেন ওয়ালে ট্যাগ করার জন্য নিজ জেলার প্রতিষ্ঠান/স্থান সাজেশনে আসবেনা।
আমাদের লক্ষ্য সহজ — মানুষকে তাদের নিজ এলাকার তথ্য, প্রতিষ্ঠান, সুযোগ এবং কমিউনিটির সঙ্গে সহজে যুক্ত করা। একটি আধুনিক, মোবাইল-বান্ধব ও দ্বিভাষিক প্ল্যাটফর্মের মাধ্যমে সবাই তথ্য খুঁজতে, শেয়ার করতে, মতামত দিতে এবং আপডেট থাকতে পারবেন।
কেউ চাকরি খুঁজছেন, কেউ টিউশন খুঁজছেন, কেউ শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চান, কেউ দর্শনীয় স্থান খুঁজছেন, কেউ পুরোনো জিনিস বিক্রি করতে চান, কেউ বাসা ভাড়া দিতে বা নিতে চান, আবার কেউ নিজের এলাকার গুরুত্বপূর্ণ খবর বা সমস্যার কথা জানাতে চান—টিপটপ ডিভিশন এসব কাজকে একটি প্ল্যাটফর্মে সহজ করে।
টিপটপ ডিভিশনে যা যা করা যাবে
স্থান ও প্রতিষ্ঠান সম্পর্কে জানুন
দেশের বিভিন্ন স্থান, দর্শনীয় জায়গা, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাওয়া যাবে। প্রতিটি তথ্যপাতায় মন্তব্য, মন্তব্যের উত্তর, লাইক, রিয়েকশন, শেয়ার, সেভ এবং ফেবারিট করার সুবিধা রয়েছে।
কেনাবেচা ও বাসা ভাড়া
নতুন ও পুরোনো পণ্য, বাসা ভাড়া এবং স্থানীয় মার্কেটপ্লেসের বিজ্ঞাপন পোস্ট ও ব্রাউজ করা যাবে। আগ্রহী ব্যবহারকারীরা লাইক, শেয়ার, সেভ ও ফেবারিটের মাধ্যমে বিজ্ঞাপন সংরক্ষণ করতে পারবেন।
চাকরি খুঁজুন ও সহজে আবেদন করুন
নিয়োগদাতারা সহজেই চাকরির বিজ্ঞাপন প্রকাশ করতে পারবেন, আবেদন গ্রহণ ও ম্যানেজ করতে পারবেন এবং আবেদনকারীদের অগ্রগতি আপডেট করতে পারবেন। চাকরিপ্রার্থীরা তাদের সর্বশেষ সিভি দিয়ে সরাসরি আবেদন করতে পারবেন এবং আবেদন প্রক্রিয়ার অবস্থা অনুসরণ করতে পারবেন।
টিউটর ও টিউশন খুঁজুন
অভিভাবকরা উপযুক্ত টিউটর খুঁজতে পারবেন, আবার টিউটররা টিউশন খুঁজতে পারবেন। টিউশন নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট অভিভাবক ও টিউটর ব্যক্তিগতভাবে যোগাযোগ, মন্তব্য ও ফিডব্যাক দিতে পারবেন। টিউশন শেষ হলে উভয় পক্ষ একে অপরকে রেটিং দিয়ে টিউশনটি সমাপ্ত করতে পারবেন।
শক্তিশালী প্রোফাইল তৈরি করুন
শিক্ষা, পেশা, ব্যক্তিগত তথ্য, প্রাইভেসি কন্ট্রোল, ভেরিফিকেশন ব্যাজ, প্রোফাইল হোভার কার্ড এবং পাবলিক প্রোফাইলসহ একটি পূর্ণাঙ্গ ডিজিটাল পরিচয় তৈরি করতে পারবেন।
আপনার এলাকার খবর এক জায়গায়
জাতীয় পত্রিকা, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এবং টিভি চ্যানেল থেকে সংগৃহীত নির্ভরযোগ্য স্থানীয় সংবাদ সহজেই খুঁজে পাওয়া যাবে। Connect পেজে নিজের জেলা ও উপজেলা এমনকি ইউনিয়ন নির্বাচন করলে সেই এলাকার সংবাদ এবং সংশ্লিষ্ট সিটিজেন ওয়ালের ট্যাগ করা পোস্ট একসঙ্গে দেখতে পারবেন। ফলে নির্দিষ্ট এলাকার সাম্প্রতিক আপডেট এক জায়গাতেই পাওয়া যাবে।
সিটিজেন ওয়াল — মানুষের কণ্ঠস্বর
যে কেউ নিজের এলাকার গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে পারবেন, যেমন বন্যা সতর্কতা, ভাঙা রাস্তা, দুর্ঘটনা, জনসমস্যা, দুর্নীতি, স্থানীয় অনুষ্ঠান বা জরুরি নোটিশ। পোস্টে স্থান বা প্রতিষ্ঠান ট্যাগ করা যাবে, ফলে সেই স্থান বা প্রতিষ্ঠানের পেজ থেকেও সংশ্লিষ্ট আপডেট দেখা যাবে। ছবি, অডিও এবং ভিডিও লিংক শেয়ার করা যাবে। মন্তব্য, মন্তব্যের উত্তর, লাইক, রিয়েকশন ও শেয়ারের মাধ্যমে সবাই আলোচনায় অংশ নিতে পারবেন।
ফরম পুরন ছাড়াই পোস্ট
ভয়েস/টেক্সট মেসেজ দিয়ে আমাদের এখানে পোস্ট দিতে লিংকটিতে যান এরপর ভয়েস অপশন থেকে কথা বলুন অটোমেটিক লেখা হয়ে যাবে যাই বলবেন অথবা নিজের ভাষায় (ইংরেজী, বাংলা কিংবা বাংলিশ) টেক্সট লিখে "পোস্ট করুন" বাটনে ক্লিক করলে পোস্ট হয়ে যাবে। আমাদের সিস্টেম অটোমেটিক বুঝে নিবে আপনি চাকরির সার্কুলার লিখেছেন নাকি বাসা ভাড়া দিতে চান নাকি কোন পন্য বিক্রি করতে চান নাকি টিউশন খুজছেন নাকি সন্তানের জন্য শিক্ষক দরকার নাকি এলাকার কোন সমস্যার কথা সিটিজেন ওয়ালে দিতে চান।
টিপটপ ডিভিশন শুধু একটি ওয়েবসাইট নয়; এটি মানুষের সঙ্গে মানুষ, তথ্যের সঙ্গে প্রয়োজন এবং স্থানীয় কমিউনিটির সঙ্গে সুযোগকে যুক্ত করার একটি ডিজিটাল প্ল্যাটফর্ম।

