মানুষ আমাদের সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো করেন, তার সংক্ষিপ্ত উত্তর এখানে। আপনার প্রশ্ন খুঁজে না পেলে আমাদের সাথে যোগাযোগ করুন।
শুরু করার আগে
টিপটপ ডিভিশন সম্পর্কে
১টিপটপ ডিভিশন কী?
টিপটপ ডিভিশন রংপুর বিভাগের (এবং ঢাকার) মানুষের জন্য একটি ফ্রি লোকাল প্ল্যাটফর্ম। এক জায়গাতেই আপনি পারবেন:
- চাকরি ও প্রাইভেট টিউশন খুঁজতে এবং পোস্ট করতে
- কেনা-বেচা মার্কেটপ্লেসে যেকোনো জিনিস কিনতে ও বিক্রি করতে
- নাগরিক দেয়ালে এলাকার সমস্যা তুলে ধরতে ও আপডেট শেয়ার করতে
- আপনার জেলা, উপজেলা ও ইউনিয়নের পত্রিকার খবর ও ভিডিও খবর পড়তে ও দেখতে
- আশেপাশের দর্শনীয় স্থান ও শিক্ষাপ্রতিষ্ঠান খুঁজে পেতে
পুরো সাইট বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই চলে — উপরের মেনু থেকে যেকোনো সময় ভাষা পরিবর্তন করতে পারবেন।
২টিপটপ ডিভিশন ব্যবহার করতে কি টাকা লাগে?
না, সম্পূর্ণ ফ্রি। অ্যাকাউন্ট খোলা; চাকরি, টিউশন, কেনা-বেচা ও নাগরিক দেয়ালে পোস্ট করা; মেসেজ পাঠানো এবং খবর পড়া — কোনোটিতেই কোনো খরচ নেই।
৩কোন কোন এলাকা এখানে আছে?
রংপুর বিভাগের ৮টি জেলা — রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় — এবং ঢাকা। যেকোনো তালিকার পাতায় জেলা ফিল্টার ব্যবহার করে শুধু নিজের এলাকার পোস্ট দেখতে পারবেন।
পোস্ট করা
চাকরি, টিউশন, কেনা-বেচা ও নাগরিক দেয়াল
৪কোনো ফর্ম পূরণ না করে কীভাবে পোস্ট দেব?
একটা লাইন লিখুন বা বলুন — বাকিটা আমরা সাজিয়ে দেব
ভয়েস ও টেক্সট দিয়ে পোস্ট পাতায় যান এবং বাংলা, ইংরেজি বা বাংলিশে সাধারণভাবে একটা বাক্য লিখুন, অথবা ভয়েস রেকর্ড করুন। যেমন:
- "রংপুরে ক্লাস ৮-এর জন্য গণিতের টিউটর লাগবে, মাসে ৫০০০ টাকা।"
- "১৫০ সিসি ইয়ামাহা মোটরসাইকেল বিক্রি করব, দাম ২ লাখ টাকা।"
- "Zia bazar main road er kaj 1 bochor dhore bondho."
সিস্টেম নিজেই বুঝে নেবে এটা চাকরি, টিউশন, কেনা-বেচা নাকি নাগরিক দেয়ালের পোস্ট — তারপর শিরোনাম, ক্যাটাগরি, লোকেশন ও দাম সাজিয়ে সঠিক সেকশনে পোস্ট করে দেবে। পরে চাইলে পোস্টটি দেখে এডিট করতে পারবেন।
৫চাকরির বিজ্ঞপ্তি পোস্ট করতে কি কোনো সার্ভিস চার্জ লাগে?
না। চাকরির বিজ্ঞপ্তি পোস্ট করা সম্পূর্ণ ফ্রি — কোনো সার্ভিস চার্জ বা লুকানো ফি নেই। টিউশন ও কেনা-বেচার পোস্টের ক্ষেত্রেও একই কথা।
৬আমার পোস্টে "পর্যালোচনাধীন" লেখা কেন?
আপলোড করা ছবি ও লেখায় আপত্তিকর কিছু আছে কিনা তা আমরা স্বয়ংক্রিয়ভাবে যাচাই করি। কিছু ধরা পড়লে পোস্টটি পর্যালোচনাধীন থাকে এবং অ্যাডমিন অনুমোদন দেওয়ার সাথে সাথেই সবার জন্য প্রকাশিত হয়। দীর্ঘ সময় এভাবে থাকলে আমাদের জানান।
৭নাম না দেখিয়ে কি নাগরিক দেয়ালে পোস্ট করা যায়?
হ্যাঁ। পোস্ট লেখার সময় বেনামী হিসেবে পোস্ট অপশনটি চালু করুন — তাহলে পোস্টের সাথে আপনার নাম ও ছবি দেখাবে না।
আপনার অ্যাকাউন্ট
গোপনীয়তা ও আপনার কার্যক্রম
৮প্রোফাইল থেকে ইমেইল বা ফোন নম্বর কীভাবে লুকাব?
- লগইন করে প্রোফাইল → সেটিংস-এ যান (অথবা প্রোফাইল এডিট পাতায় মোবাইল/ইমেইলের পাশে পরিবর্তন/লুকান বাটনে ক্লিক করুন)।
- আপনার প্রাইমারি ইমেইল বা মোবাইলের নিচে পাবলিক প্রোফাইল থেকে লুকিয়ে রাখুন টিক দিন। সাথে সাথেই সেভ হয়ে যাবে।
লুকানোর পর আপনার নম্বর বা ইমেইল প্রোফাইল, চাকরি, টিউশন বা কেনা-বেচার পোস্টে দেখাবে না। তবে অন্যরা সাইটের আমার মেসেজ-এর মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন।
৯আমার পোস্ট করা জিনিস ও কার্যক্রম কোথায় দেখব?
উপরে ডান পাশে আপনার ছবিতে ক্লিক করে আমার জিনিসপত্র বেছে নিন, অথবা আমার প্রোফাইল-এ যান। সাইডবারে সবকিছু এক জায়গায় পাবেন:
- আমার পোস্ট — নাগরিক দেয়ালে আপনার পোস্ট
- আমার জায়গাগুলো ও আমার প্রতিষ্ঠানগুলি — যেসব স্থান ও প্রতিষ্ঠানে আপনি রিঅ্যাক্ট বা কমেন্ট করেছেন
- আমার টিউশন — আপনার টিউশন পোস্ট ও অনুরোধ
- আমার পণ্য — আপনার কেনা-বেচার বিজ্ঞাপন
- আমার চাকরিগুলো — আপনার দেওয়া চাকরির বিজ্ঞপ্তি ও আবেদনকারীরা
যেসব চাকরিতে আবেদন করেছেন তা পাবেন আমার আবেদনসমূহ-এ, আর সব চ্যাট পাবেন আমার মেসেজ-এ।
১০বিক্রেতা, টিউটর বা নিয়োগকর্তার সাথে কীভাবে যোগাযোগ করব?
পোস্টটি খুলে মেসেজ পাঠান বাটন ব্যবহার করুন, অথবা তাঁদের যোগাযোগ তথ্য পাবলিক থাকলে সরাসরি কল/ইমেইল করুন। সব কথোপকথন আমার মেসেজ-এ থাকবে, আর কেউ উত্তর দিলে আপনি নোটিফিকেশন পাবেন।
আপনার এলাকা
ইউনিয়নের খবর ও লোকাল আপডেট
১১আমার ইউনিয়নের খবর কীভাবে দেখব?
- উপরের মেনু থেকে যুক্ত হোন পাতায় যান।
- আপনার এলাকার সর্বশেষ খবর অংশে আপনার উপজেলা, তারপর (চাইলে) ইউনিয়ন বেছে নিন।
- আপডেট দেখুন বাটনে ক্লিক করুন।
ঐ এলাকার পত্রিকার খবর, টিভি/ভিডিও খবর এবং নাগরিক দেয়ালের পোস্ট — সব একসাথে একটি ফিডে দেখতে পাবেন।
১২নাগরিক দেয়ালের পোস্টে আমার ইউনিয়ন কীভাবে ট্যাগ করব?
- নাগরিক দেয়াল খুলে পোস্ট লেখা শুরু করুন।
- টুলবারে ট্যাগ করুন-এ চাপ দিয়ে 📍 স্থান ট্যাব বেছে নিন।
- নাম লিখে আপনার ইউনিয়ন খুঁজুন, সিলেক্ট করুন এবং পোস্ট করুন।
ট্যাগ করা পোস্ট "যুক্ত হোন" পাতায় ঐ ইউনিয়নের ফিডে দেখাবে — ফলে আপনার প্রতিবেশীরা এবং এলাকার বাইরে থাকা মানুষরাও তা দেখতে পাবেন। একইভাবে 🏫 প্রতিষ্ঠান ট্যাব থেকে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানও ট্যাগ করতে পারবেন।

