কওমি মাদ্রাসাবেসরকারিOther
কওমি মাদ্রাসা
ঢাকা
প্রতিষ্ঠান সম্পর্কে
কওমি মাদ্রাসা হলো দেওবন্দি আদর্শে পরিচালিত স্বাধীন ও বেসরকারি ইসলামি শিক্ষাকেন্দ্র।
ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে ১৮৬৬ সালে 'দারুল উলুম দেওবন্দ' প্রতিষ্ঠার মাধ্যমে এই ধারার সূচনা হয়। বাংলাদেশে এই ধারার সূচনা হয় ১৯০১ সালে দারুল উলুম হাটহাজারী প্রতিষ্ঠার মাধ্যমে।
প্রধান বৈশিষ্ট্যসমূহ:
- পরিচালনা
- এগুলো সম্পূর্ণভাবে মুসলিম জনসাধারণের অনুদান বা চাঁদাবাজির মাধ্যমে পরিচালিত হয় এবং সরকারি কোনো আর্থিক সহায়তা বা নিয়ন্ত্রণ থাকে না। বহু মাদ্রাসায় শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষা, থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়।
- সিলেবাস
- এখানে মূলত 'দরসে নিজামি' সিলেবাস অনুসরণ করা হয়। এর ব্যাপ্তি সাধারণত ১৬ থেকে ১৭ বছর। কোরআন, হাদিস, ফিকহ, আরবি ভাষা ও সাহিত্য প্রধান বিষয় হিসেবে পড়ানো হয়।
- বোর্ড ও স্বীকৃতি
- বাংলাদেশের কওমি মাদ্রাসার সর্বোচ্চ কর্তৃপক্ষ হলো আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ। ২০১৮ সালে সরকারের পক্ষ থেকে কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি 'দাওরায়ে হাদিস'-কে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ ও আরবি)-এর সমমান প্রদান করা হয়।
- সংখ্যা
- বাংলাদেশে বর্তমানে প্রায় ১৯,১৯৯টিরও বেশি কওমি মাদ্রাসা রয়েছে।


প্রতিষ্ঠানের মন্তব্য(0)