
উলিপুর(Upazila)
কুড়িগ্রাম জেলার অন্যতম বৃহত্তম উপজেলা উলিপুর, যা তিস্তা ও ব্রহ্মপুত্র নদ বেষ্টিত পলিগঠিত সমভূমি ও বিস্তীর্ণ চরাঞ্চল নিয়ে গঠিত।
উলিপুর উপজেলা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার একটি প্রশাসনিক এলাকা। এটি দেশের বৃহৎ উপজেলা সমূহের মধ্যে একটি। অবস্থান ও আয়তন কুড়িগ্রাম জেলা সদর হতে ১৮ কিলোমিটার দক্ষিণে ২৫°৩৩´ থেকে ২৫°৪৯´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°২৯´ থেকে ৮৯°৫১´ পূর্ব দ্রাঘিমাংশে উলিপুর উপজেলার অবস্থান। এ উপজেলার উত্তরে কুড়িগ্রাম সদর উপজেলা ও রাজারহাট উপজেলা, দক্ষিণে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা ও চিলমারী উপজেলা, পূর্বে রৌমারী উপজেলা ও ভারতের আসাম, পশ্চিমে রংপুর জেলার পীরগাছা উপজেলা ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা। আয়তন উলিপুর উপজেলার আয়তন ৫০৪.১৯ বর্গ কিলোমিটার। প্রশাসনিক এলাকা উলিপুর উপজেলায় রয়েছে একটি পৌরসভা, ১৩টি ইউনিয়ন পরিষদ, ১৪৭টি মৌজা এবং ৩৫৮টি গ্রাম। এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম উলিপুর থানাধীন। পৌরসভা: উলিপুর পৌরসভা ইউনিয়নসমূহ: দূর্গাপুর বেগমগঞ্জ বুড়াবুড়ি বজরা দলদলিয়া ধামশ্রেণী ধরণীবাড়ী গুনাইগাছ ইউনিয়ন হাতিয়া পান্ডুল সাহেবের আলগা তবকপুর থেতরাই জনসংখ্যার উপাত্ত ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী উলিপুর উপজেলার মোট জনসংখ্যা ৪,১০,৮৯০ জন। এর মধ্যে পুরুষ ১,৯৮,৬২৫ জন ও মহিলা ২,১২,২৬৫ জন। শিক্ষা ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী উলিপুর উপজেলার সাক্ষরতার হার ৫৫.৪০% (পুরুষ ৫৮.৪৫%, মহিলা ৫৩.৯১%)। এ উপজেলায় ৮টি কলেজ (১টি সরকারি কলেজ), ৬২টি মাধ্যমিক বিদ্যালয় (১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়), ২৪২টি প্রাথমিক বিদ্যালয় (১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়), ৫৫টি মাদ্রাসা (৪০টি দাখিল, ৬টি আলিম, ৮টি ফাজিল ও ১টি কামিল মাদ্রাসা) রয়েছে। উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ অর্থনীতি মোট আবাদী জমির পরিমাণঃ ২৮,২৫০ একর অর্থকরী ফসলঃ ধান, গম, সবজি,আলু, পাঠ, আখ প্রভৃতি শিল্প প্রতিষ্ঠানের সংখ্যাঃ মোট ৭৩০টি,… এর অন্তর্গত 13টি ইউনিয়নসমূহ: বজরা, বেগমগঞ্জ, বুড়াবুড়ী, দলদলিয়া, ধামশ্রেণী, ধরণীবাড়ী, দুর্গাপুর, গুনাইগাছ, হাতিয়া, পান্ডুল, সাহেবের আলগা, থেতরাই, তবকপুর.
উলিপুর উপজেলার আয়তন ৫০৪.১৯ বর্গ কিলোমিটার।


💬মন্তব্যসমূহ(0)
✏️মন্তব্য করুন