গাইবান্ধা মহিলা আওয়ামী লীগ নেত্রী ও তার বাহিনীর বাধার মুখে পলাশবাড়ীতে সড়ক নির্মাণ কাজ বন্ধ গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার প্রেসক্লাব ও কাশিয়াবাড়ী রোডে চলমান একটি সড়ক নির্মাণ কাজ জোরপূর্বক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী আক্তারের বিরুদ্ধে। পলাশবাড়ী পৌরসভার আওতাধীন গুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কার ও উন্নয়ন কাজ দীর্ঘদিন পর শুরু হয়েছিল। তবে কাজের চলাকালেই শ্যামলী আক্তার ও তার অনুসারী ক্যাডার বাহিনী উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দেয়। এ সময় তারা ঠিকাদার ও নিয়োজিত শ্রমিকদের হুমকি-ধামকি প্রদান করে বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। হঠাৎ করে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ পথচারী ও পৌরবাসী। দ্রুত এ সমস্যার সমাধান করে সড়কের কাজ পুনরায় চালু করার জন্য স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী


