পাটগ্রামে রহস্যজনক চাকা ছাড়া মোটরসাইকেল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য! *📍 বাবুরকামাত, পাটগ্রাম | লালমনিরহাট* লালমনিরহাটের পাটগ্রামে দিনে-দুপুরে চাঞ্চল্যকর ঘটনা! পাটগ্রাম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাবুরকামাত এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে *রাতের আঁধারে কে বা কারা একটি চাকা ছাড়া মোটরসাইকেল ফেলে রেখে গেছে।* সকালে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও স্থানীয়রা মোটরসাইকেলটি দেখতে পায়। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। উৎসুক জনতার ভিড় জমে যায়।



