লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়ন। দুর্গাপুর বাজার থেকে মোগলহাট বাজার যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা এটি। উন্নয়নের অংশ হিসেবে তালতলা নামক স্থানে একটি ব্রিজ নির্মাণের কাজ চলছে। কিন্তু, এই কাজের নামে যা চলছে তা কি উন্নয়ন, নাকি সাধারণ মানুষের জন্য এক বড় বিপদ? ব্রিজটি তৈরির সময় জনসাধারণের যাতায়াতের জন্য বিকল্প কোনো রাস্তা করা হয়নি। ফলে, বাধ্য হয়ে মানুষ এখন ভাঙাচোরা, কাদা-পানি মাখানো রাস্তা দিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছে। এই ভাঙা রাস্তা এখন এক মরণফাঁদে পরিণত হয়েছে।



👍1😢1

