Tania Shamsedited
Aug 25, 2026বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে আজ (২৫ আগস্ট) পঞ্চগড় রেলওয়ে স্টেশনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে কাঠাল, নিম, জলপাইসহ বিভিন্ন ঔষধি ও ফলজ গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ও ইনচার্জ জাহিদ হাসান, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (RNB) সদস্যসহ রেলের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্টেশন চত্বরকে সবুজায়নের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।



👍1

