দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র মুন্সিপাড়া এলাকার রাস্তার বেহাল দশা। বৃষ্টির সময় রাস্তার খানাখন্দে পানি জমে থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসী ও পথচারীদের। রাস্তার পাশেই রয়েছে একটি মসজিদ। বৃষ্টির পানি জমে থাকায় নামাজের সময় মসজিদে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হয় মুসল্লিদের। দ্রুত রাস্তা সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও মুসল্লিরা।



😮1

