Tanjina Ahmededited
3 hours agoগাইবান্ধা জেনারেল হাসপাতালের নতুন ভবন—নির্মাণ শেষ, কিন্তু পূর্ণাঙ্গ সেবা কবে? প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক ৯ তলা ভবনটি ২০২২ সালের এপ্রিলে হস্তান্তর করা হলেও, চার বছর পরও এর বড় অংশ পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির সংকটকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। শুধু অবকাঠামো দাঁড় করিয়ে রাখলেই তো চিকিৎসাসেবা নিশ্চিত হয় না। গাইবান্ধাবাসীর প্রয়োজন শুধু ভবন নয়—প্রয়োজন কার্যকর ও পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা। পুরোনো ভবনে যখন রোগীদের মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে, তখন আধুনিক ভবনের বড় অংশ অব্যবহৃত পড়ে থাকা সত্যিই প্রশ্ন তৈরি করে। নতুন ভবন দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু হোক—এটাই গাইবান্ধাবাসীর প্রত্যাশা।

😢1

