Fast • Mobile-friendly • Bangla/English
District logo
Tiptop
Division
Tiptop
Connect
Buy & Sell
Sign inJoin/Signup
District logoTiptop
ConnectBuy & Sell
InstitutesExplore placesJobPrivate Tuition
Citizen UpdateLIVENews UpdateVideo News
Sign inJoin/Signup
  1. Home
  2. Citizen Wall
  3. 328
Loading...

Loading...

Tiptop Division

Places, people, info, job & marketplace of your district

Quick Links

  • About Us
  • Services
  • Technical Stack

Help & Support

  • FAQ
  • Contact Us

Legal

  • Privacy Policy
  • Terms Of Service
  • Disclaimer

© 2026 Tiptop Division. All Rights Reserved

♥Built For People of your Division

Back to Citizen Wall
Rakin Hossainedited
4 hours ago

গাইবান্ধা মহিলা আওয়ামী লীগ নেত্রী ও তার বাহিনীর বাধার মুখে পলাশবাড়ীতে সড়ক নির্মাণ কাজ বন্ধ​ গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার প্রেসক্লাব ও কাশিয়াবাড়ী রোডে চলমান একটি সড়ক নির্মাণ কাজ জোরপূর্বক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী আক্তারের বিরুদ্ধে। পলাশবাড়ী পৌরসভার আওতাধীন গুরুত্বপূর্ণ এই সড়কটির সংস্কার ও উন্নয়ন কাজ দীর্ঘদিন পর শুরু হয়েছিল। তবে কাজের চলাকালেই শ্যামলী আক্তার ও তার অনুসারী ক্যাডার বাহিনী উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দেয়। এ সময় তারা ঠিকাদার ও নিয়োজিত শ্রমিকদের হুমকি-ধামকি প্রদান করে বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। ​হঠাৎ করে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ পথচারী ও পৌরবাসী। দ্রুত এ সমস্যার সমাধান করে সড়কের কাজ পুনরায় চালু করার জন্য স্থানীয় প্রশাসন ও কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী

Palashbari, Gaibandha
😮2