রংপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেপ্তার! শুক্রবার বিকেলে নগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। পরে আদালতে হাজির করা হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তার প্রমা ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজির (সাবেক বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়) নিষিদ্ধ ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক এবং তার বাবা আতাউর জামান বাবু মহানগর স্বেচ্ছাসেবক লীগের নিষিদ্ধ শাখার সভাপতি।
👍1

