সিলেটে নির্মম হত্যাকাণ্ড, বাংলাদেশদেশ আর দেশ নাই মানুষের নিরাপত্তা কোথায়? সিলেটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন উত্তর সিঙ্গেরগাড়ী বাংলাবাজার (শাহ্ পাড়া), কিশোরগঞ্জ, নীলফামারীর আরমান। তাঁর এমন মর্মান্তিক অকাল মৃত্যুতে শোকস্তব্ধ স্বজন ও এলাকাবাসী। একটি তরতাজা প্রাণ এভাবে ঝরে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের জোরালো দাবি। আমরা প্রতিশোধ নয়, সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক ন্যায়বিচার চাই। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাই। 🤲 মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন। আমিন🤲 মরহুমের ঠিকানা: উত্তর সিঙ্গেরগাড়ী বাংলাবাজার (শাহ্ পাড়া), কিশোরগঞ্জ, নীলফামারী।


