"দুধকুমার নদীর তীব্র ভাঙনে আন্ধারীঝাড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কমলারকুটি এলাকার প্রায় ৩০টি ঘরবাড়ি ইতিমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে! 😭 চোখের পলকে অসংখ্য পরিবার আজ গৃহহীন, নিঃস্ব। তাদের মাথা গোঁজার ঠাঁইটুকুও কেড়ে নিয়েছে নদী। এই ভয়াবহ পরিস্থিতিতে এলাকার মানুষ চরম দুশ্চিন্তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। আবাদি জমি, ঘরবাড়ি হাড়া মানুষ দিশেহারা। মাননীয় জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের কাছে আকুল আবেদন—দয়া করে আর দেরি করবেন না। অবিলম্বে কমলারকুটিসহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জিও ব্যাগ বা স্থায়ী বাঁধের মাধ্যমে ভাঙন রোধের ব্যবস্থা করুন এবং এই ৩০টি গৃহহীন পরিবারের পাশে দাঁড়ান। আল্লাহ আমাদের আন্ধারীঝাড়ের মানুষকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করুন। আমিন। 🤲"

👍2😢5

